×

সারাদেশ

তাড়াশ পৌর নির্বাচনে আ.লীগের দলীয় মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ১১:৪৮ পিএম

তাড়াশ পৌর নির্বাচনে আ.লীগের দলীয় মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক

তাড়াশ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন আব্দুর রাজ্জাক। ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেয়েছেন তাড়াশ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক (মেজ ভাই)। আব্দুর রাজ্জাক তাড়াশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও তাড়াশ সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম এম মোবারক হোসেনের মেজ ছেলে। শুক্রবার (৯ জুন) রাতে আওয়ামী লীগের নির্বাচন মনোনয়ন বোর্ড তার নাম ঘোষণা করে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় জাতীয় সংসদ সদস্য, পৌর মেয়রদের নাম ঘোষণা করা হয়। ওই সভায় তাড়াশ নবগঠিত পৌরসভার প্রথম মেয়র নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মো. আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, নির্বাচন তফসিল ঘোষণা অনুসারে আগামী ১৭ই জুলাই তাড়াশ নবগঠিত পৌরসভার প্রথম মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App