×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত ১, আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৩:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত ১, আহত ১৫

বিজয়নগর থানা: ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার আসামী ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে একজন নিহত এবং ১০ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব নূর (৫৫)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়াকে একটি মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা বলে পুলিশ গ্রেপ্তার করে। এরপরই তাকে ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় আরিফের লোকজন। এতে পুলিশের ১০ সদস্য আহত হয়। এ সময় পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়লে আরিফের বাবা আইয়ুব নূরসহ আরো কয়েকজন আহত হন। আইয়ুব নূরকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আহত পুলিশ সদস্যসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আরিফের বিরুদ্ধে মাদক মামলাসহ ৫ টি মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ফিফা পাওয়ার র‍্যাংকিং সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App