×

সারাদেশ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ এএম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩

ছবি: ইন্টারনেট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী দ্রুতগতির বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামেরখোলা নামক  এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। হাসিনা বেগম (৪২) নামে ওই নারী বাসের যাত্রী ছিলেন। গুরুতর আহত হয়েছেন- চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২)। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাবিবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইভারের ওপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে লাবিবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় বাসটি। এ সময় তিন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন প্রায় ১২ বাসযাত্রী।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সিরাজদীখান থানা ও হাসাড়া হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, মালবাহী ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে লাবিবা পরিবহনের বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । বাস ও ট্রাক আমাদের হেফাজতে আছে। বেশ কিছু বাসযাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

উদ্বোধনের একদিন পরেই ফাঁকা চলছে মহিলা বাস

উদ্বোধনের একদিন পরেই ফাঁকা চলছে মহিলা বাস

তিন জেলার ডিসি প্রত্যাহার, কারণ কী

তিন জেলার ডিসি প্রত্যাহার, কারণ কী

যে কারণে বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

যে কারণে বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App