×

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৩:২০ পিএম

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তে ভারতের ১৭৬ ব্যাটালিন কালামগছ বিএসএফের গুলিতে আক্কাস আলী (৩৫) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

তার বিরুদ্ধে গরু চোরাকারবারীর অভিযোগ রয়েছে।তিনি তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আব্দুল সামাদের ছেলে।

পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টায় ইসলামপুর সীমান্তের মেইন ৪৪৬ এর ৪-আর পিলার বরাবর এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, শেষ রাতে ভারতের বিএসএফের কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা যায়। সকালে সীমান্তের ওপারে একজন নিহতের খবর পাওয়া যায়।

তিরনইহাট ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, নিহত আক্কাস আলী ২ সন্তানের জনক। তার মেয়ের বয়স ১৫ বছর এবং ছোট একটি ছেলে আছে। তিনি স্থানীয় শালবাহান হাটে গরুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ইসলামপুর এলাকার সীমান্তের ওপারে একজন চোরাকারবারী নিহত হয়েছে এবং ভারতীয় বিএসএফ লাশ নিয়ে গেছে।

পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল জুবায়ের রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ ফেরৎ আনতে সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে। তবে ভারতীয় পুলিশের কিছু কার্যক্রম রয়েছে সেগুলো শেষ হলে লাশ দেশে আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

গণপিটুনিতে এক মাসে প্রাণ গেছে ৩২ জনের

গণপিটুনিতে এক মাসে প্রাণ গেছে ৩২ জনের

সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

রাষ্ট্রপতি সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

কে এই সামিরা খান মাহি?

কে এই সামিরা খান মাহি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App