×

সারাদেশ

সিরাজগঞ্জে গমবোঝাই ট্রাকে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ১০:০০ এএম

সিরাজগঞ্জে গমবোঝাই ট্রাকে আগুন

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গমবোঝাই চলন্ত ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ আগুন লাগিয়েছে তা জানা যায়নি। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ষোল মাইল তবারীপাড়া নামক স্থানে এ নাশকতার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি গমবোঝাই ট্রাকে অবরোধকারীরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের কেবিন পুড়ে যায়। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ট্রাকে থাকা গম পুড়ে গেলেও ড্রাইভার ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App