×

সারাদেশ

নীলফামারীর চার আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল, স্থগিত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম

নীলফামারীর চার আসনে ৮ জনের মনোনয়নপত্র বাতিল, স্থগিত ৫

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে নীলফামারীর চারটি সংসদীয় আসনে মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসময় আট জনের মনোনয়নপত্র বাতিল এবং পাঁচ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

রবিবার (৪ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে রাতে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

জেলা প্রশাসক জানান, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মোট ১০ জনের মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে পাঁচ জনের মনোনয়ন বৈধ, দুটি বাতিল ও তিনটি স্থগিত করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জাতীয় পার্টি (এ) মনোনীত তছলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত মো. সিরাজুল ইসলাম ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত মখদুম আজম মাশরাফী এবং স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম বাবুল।

অপর দিকে এই আসনে দুই জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির করুণাময় মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী (জনি)।

মনোনয়ন স্থগিত করা হয়েছে বিএনএমের জাফর ইকবাল সিদ্দিকী, তৃণমূল বিএনপির এনকে আলম চৌধুরী এবং জাকের পার্টির লতিবালী রহমান লতিফ।

নীলফামারী-২ (সদর) আসনের ছয় প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগের আসাদুজ্জামান নূর, জাতীয় পার্টির (এ) মো. শাহজাহান আলী চৌধুরী, জাকের পাটির মো. আবু সাঈদ, বাংলাদেশ কংগ্রেসর মো. মোরছালীন ইসলাম।

একই আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী বিকাশ চন্দ্র অধিকারী এবং স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১২ প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তিনটি বাতিল ও দুটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের গোলাম মোস্তফা, জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল, তৃণমূল বিএনপি খলিলুর রহমান, গণতন্ত্র পার্টির মোজ্জাম্মেল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অধ্যাপক আজিজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টি বিদ্রোহী) কাজী ফারুক কাদের, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) আবু সাঈদ শামীম।

মনোনয়ন বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা, হুকুম আলী খান ও মো. রোকুনুজ্জামান। স্থগিত করা হয় স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল ও বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৯ প্রার্থীর মধ্যে আট জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় পাটির আহসান আদেলুর রহমান, আওয়ামী লীগের জাকীর হোসেন বাবুল, তৃণমূল বিএনপির আব্দুল্লাহ আল নাসের, এনপিপি’র আব্দুল হাই সরকার, বিএনএম’র সাজেদুল করিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আজিজুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ও সাখাওয়াৎ হোসেন খোকন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App