×

সারাদেশ

চেয়ারম্যানের বাড়িতে লাখ টাকার সরকারি সোলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১২:৪২ পিএম

চেয়ারম্যানের বাড়িতে লাখ টাকার সরকারি সোলার

চৌগাছা 3 নং সিংহঝুলি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদলের বাড়ির টিনের চালের উপর সরকারি বরাদ্দের সোলার প্যানেল

নিজ বাড়িতে সরকারি বরাদ্দের ১ লাখ ৮ হাজার ৭৮০ টাকা মূল্যের সৌর বিদ্যুৎ প্যানেল ব্যবহারের অভিযোগ উঠেছে যশোরের চৌগাছা উপজেলার ৩ নং সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদলের বিরুদ্ধে। নিজ ছেলে সামাউল ইসলাম সাগরের ঘরে সোলারটি ব্যাবহার করছেন তিনি। তথ্যানুসন্ধানে জানা যায় ২০১৮-১৯ অর্থ বছরে ওই ইউনিয়ন পরিষদের সৌর বিদ্যুতের সরকারি বরাদ্দের মাধ্যমেই তিনি নিজেৱ ছেলের নামে নিজ বাড়িতে এই এসি সোলার স্থাপন করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা উপজেলার সৌরবিদ্যুৎ স্থাপনের কাজে নিয়োজিত (আর ডি এফ) রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনেৱ ব্রাঞ্চ ম্যানেজার সেলিম রেজা জানান ২০১৮-১৯ অর্থবছরের ইউনিয়নের সোলারে সরকারি বরাদ্দের ৭০০ ওয়াট সরবরাহ ক্ষমতার একটি সৌর বিদ্যুতের বরাদ্দ পেয়েছেন এই সামাউল ইসলাম সাগর। নিয়ম অনুযায়ী আমরা তার বাসায় সেটি লাগিয়ে দিয়ে এসেছি।কে এই সামাউন জানতে চাইলে তিনি বলেন সামাউল বর্তমান ইউপি চেয়ারম্যানের ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার রা সুবিধাভোগী হতে পারবে না। তিনি যদি এটা লাগিয়ে থাকেন তবে তিনি অন্যায় করেছেন। এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাদল বলেন, হ্যাঁ আমি আমার ছেলের নামে একটি এসি সোলার নিয়েছি। চেয়ারম্যান হিসেবে আপনি সরকারি এই ধরণের সুবিধা নিতে পারেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন,আসলে অন্যান্য চেয়ারম্যানৱা নিয়েছে তাই আমিও নিয়েছি। কোন কোন চেয়ারম্যান নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন শুকপুকুরিয়া ইউনিয়নের তোতা চেয়ারম্যান নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App