×

সারাদেশ

রামগঞ্জ গাছকেটে বিধবার সম্পত্তি দখল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৪ পিএম

রামগঞ্জ গাছকেটে বিধবার সম্পত্তি দখল
লক্ষ্মীপুরের রামগঞ্জে রহিমা বেগম (৮০) নামের এক বিধবার বিভিন্ন প্রজাতির শতাধিক গাছকেটে জোরর্পক১৭ শতাংশ সম্পত্তি দখল করে নিয়েছে রাসেল নামের এক মাদকাসক্ত। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের মধ্য দরবেশপুর নোয়া বাড়িতে। মাদকাসক্ত রাসেল ও তার মা রঙ্গি বেগমের এমন অমানবিক কর্মকাণ্ডের ফলে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সৃষ্ট ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য দরবেশপুর গ্রামের নোয়াবাড়ির মনির হোসেনের মাদকানক্ত ছেলে মোঃ রাসেল ও তার মা রঙ্গি বেগম শুক্রবার সকালে কাউকে না জানিয়ে একই বাড়ির বিধাব রহিমা বেগমের ১৭শতাংশ সম্পত্তিতে থাকা বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে সাবাড় করে ওই সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করে। পরে বিধবার ছেলে আঃ রহমান বিষয়টি স্থানীয় মিজানুর রহমান চেয়ারম্যানকে জানালে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিধাব রহিমা বেগম জানান, আমার কোন সন্তান বাড়িতে না থাকায় রাসেল ও তা মা নির্মমভাবে আমার বিভিন্ন ফলজ,কাঠ,কলাগাছসহ সবজি বাগান কেটে লুটপাট করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যদের জানানো হয়েছে। এব্যপারে মাদকাসক্ত রাসেল পালিয়ে গেলেও ঘরে থাকা তা মা রঙ্গি বেগম জানান, এ বিষয়ে আমরা কোন কথা বলবো না। পুলিশ আসলে তাদের সাথে কথা বলবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App