×

সারাদেশ

এবার শিক্ষা উপমন্ত্রীর মা করোনায় আক্রান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০, ০৯:৩৭ এএম

চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

মঙ্গলবার (১২ মে) চট্টগ্রামে ও কক্সবাজারে নমুনা পরীক্ষায় রেকর্ড ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে হাসিনা মহিউদ্দিনও একজন। এর আগে শিক্ষা উপমন্ত্রীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনও এ ভাইরাস আক্রান্ত হন।

হাসিনা মহিউদ্দিনের জামাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, গত ১০ মে ছেলে বোরহানুল হাসান চৌধুরীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর মা হাসিনা মহিউদ্দিনসহ বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App