×

সারাদেশ

কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০, ১২:৪৯ পিএম

কল্পনা চাকমা অপহরণের ২৪ বছর

কল্পনা চাকমা/ফাইল ছবি

১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে রাঙামাটির নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন হিল উইমেন্স ফেডারেশনের তৎকলীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা। ২৪ বছরেও বিচার হয়নি এ অপহরণের।

আজ শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে কল্পনা চাকমার অপহরণের দ্রুত বিচার দাবি করেছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু।

বিবৃতিতে তারা বলেন, এই ২৪ বছরে অপহরণের তদন্ত কাজই শেষ হয়নি। গ্রেফতার হয়নি অপরাধী। কল্পনা চাকমা অপহরণের দ্রুত বিচার ও দোষিদের শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ। ২৪ বছরে কল্পনা চাকমা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। কল্পনা চাকমা অপহরণ বিচারহীনতার একটি জলজ্যান্ত উদাহরণ। আর অন্যদিকে যারা বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলন করছেন কল্পনা চাকমা তাদের কাছে সংগ্রামের প্রতীক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App