×

সারাদেশ

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধি,পদ্মায় ভাঙনও শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০৪:১৯ পিএম

হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধি,পদ্মায় ভাঙনও শুরু
ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে হঠাৎ করেই পানি বাড়তে শুরু করেছে পদ্মায়। গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি প্রবাহ বেড়েছে শূন্য দশমিক ৬০ সেন্টিমিটার। পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। প্রতিদিনই পদ্মায় বাড়ছে পানি।পদ্মায় পানি বাড়ায় কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে পদ্মার ভাঙন দেখা দিয়েছে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহের কোমরকান্দি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তবে পদ্মা ও গড়াই নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে । হঠাৎ এমন ভাঙন দেখা দেয়ায় চিন্তিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার হাজারও মানুষ। পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু জানান,ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে দেশের নদ-নদীর পানি বাড়ছে। কয়েকদিন থেকেই কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ও শাখা নদী গড়াই নদীতেও পানি বাড়ছে। সেই সঙ্গে পানি বাড়ায় কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। তিনি বলেন, নদী ভাঙন রক্ষার্থে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এভাবে পদ্মার পানি বাড়তে থাকলেও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা খুব একটা নেই। তবে ছুঁই ছুঁই অবস্থা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App