×

সারাদেশ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৮:২৯ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বৃ্হস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৪টায় বাইসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত বাইসাইকেল চালকের নাম শওকত মোল্যা (৪৫)। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামের আজহার মোল্যার ছেলে। এ ঘটনায় ট্রাক (নং যশোর ট ১১-১৪৮০) এবং ট্রাকের চালক খন্দকার মনিরুল ইসলাম ও চালকের সহকারীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

উপ পুলিশ পরিদর্শক মো. সাহাদাত হোসেন জানান, শওকত ইউনিলিভারের সেলস রিপ্রেজেন্টেটিভ। তিনি উপজেলার ময়েনদিয়া থেকে কাজ শেষে বোয়ালমারীস্থ ইউনিলিভারের অফিসে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকটির সাথে ছোলনা গ্রামের জেকেএ ইটভাটার সামনে বাইসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালকের মৃত্যু ঘটে। ট্রাকটি উপজেলার চতুল ইউনিয়নের কলারনে অবস্থিত গোল্ডেন জুট মিলে যাচ্ছিল।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App