স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি : ষংগৃহীত
স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে পড়ে যায়।
স্পেনের জরুরি সেবাবিষয়ক কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচলকারী দুটি ট্রেন এতে জড়িত ছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রেন অন্য ট্রেনের পেছনে ধাক্কা দিলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে অন্তত দুটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, জরুরি সেবাকর্মী ও চিকিৎসক দল অংশ নিয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কীভাবে দুটি ট্রেনের সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ফার্স্টপোস্ট
