×

সারাদেশ

করোনার ধাক্কায় নাকুগাঁও স্থলবন্দরে শ্রমিকরা বেকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৪:৫৪ পিএম

করোনার ধাক্কায় নাকুগাঁও স্থলবন্দরে শ্রমিকরা বেকার

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দরে রাজস্ব আয় কমেছে। করোনা ভাইরাসের প্রভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ স্থলবন্দরে দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। অবশেষে স্বল্প পরিসরে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব কমেছে। বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা।

নাকুগাঁও স্থলবন্দরের কাস্টমস ইন্সপেক্টর সঞ্জয় সরকার জানান, করোনা ভাইরাসের কারণে ১৯ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। পরে সরকারি নির্দেশনায় জুন থেকে কার্যক্রম শুরু হলেও এখনও স্বল্প পরিসরে চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

তিনি আরও জানান, ২০১৯-২০২০ অর্থবছরে এ স্থলবন্দর দিয়ে ৪৮ হাজার ৬৮৫ মেট্রিক টন পাথর, ৯৯ মেট্রিক টন কয়লা ও ১২ মেট্রিক টন আদা আমদানি করা হয়েছে। এসব পণ্য আমদানী করা থেকে রাজস্ব আয় ও গবাদি পশু নিলামে বিক্রি বাবদ জমা হওয়া ২ লাখ ৮৯ হাজার টাকাসহ সরকারের রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৭ হাজার টাকা। এছাড়া বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হয়েছে ২৮০ মেট্রিক টন ক্রাউন সিমেন্ট ও ১৬৮ মেট্রিক টন পারটেক্সের বোর্ড।

আমাদানি রপ্তানিকারক সমিতির সদস্য ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, এখন স্বাস্থ্যবিধি মেনে অল্প পরিমাণে ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে পুরোদমে ব্যবসা শুরু হবে। শুরু দিকে এই বন্দর দিয়ে কয়লা আমদানি করা হতো। বিশেষ কারণে তা বন্ধ থাকায় করোনার আগে আবারও পাথরের পাশাপাশি কয়লা আমদানির প্রক্রিয়াও চলছিল।

পাথরের সঙ্গে যদি কয়লাও আমদানি করা যেত তাহলে ব্যবসায়ীরা আরও বেশী লাভবান হতো। রাষ্ট্রীয় কোষাগারে আসতো বিপুল পরিমাণে রাজস্ব।

এ ব্যাপারে জানতে চাইলে নাকুগাঁও স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা মো. একরামুল হক বলেন, করোনা ভাইরাসের কারণে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় তিন মাসের মতো বন্ধ ছিল। যে কারণে রাজস্ব আয় কমে গেছে অনেকটাই। ব্যাবসায়ীরা পাথর আমদানি করতে পারেনি। যদি করোনার প্রভাব না পড়তো তাহলে কমপক্ষে আরো ৬০ লাখ টাকা রাজস্ব আয় বাড়তো। পাশাপাশি কয়লা আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App