×

সারাদেশ

পোস্টার অপসারণে নামলেন নবনির্বাচিত সংসদ সদস্য নাদেল

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:৫৬ পিএম

পোস্টার অপসারণে নামলেন নবনির্বাচিত সংসদ সদস্য নাদেল

ছবি: ভোরের কাগজ

নির্বাচন শেষ হতেই নিজের পোস্টার অপসারণে নামলেন মৌলভীবাজার-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। 

সোমবার (৮ জানুয়ারি) সকালে তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি পোস্টার অপসারণের উদ্বোধন করেন। কুলাউড়া পৌর শহর ঘুরে দেখা গেছে, প্রার্থীদের পলিথিন মোড়ানো পোস্টারে পুরো শহর সয়লাব হয়ে গেছে। এসব পোস্টার ছিটকে পড়লেও পচে নষ্ট হবে না। আবর্জনার স্তূপ জমে উঠবে। এতে করে পরিবেশ দুষিত হবে। তাই বিজয়ী প্রার্থী নির্বাচনের পরদিন নিজের পোস্টার অপসারণে নেমেছেন। 

অপসারণকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, কুলাউড়া সংসদীয় আসনের বিভিন্ন রাস্তাঘাটের পাশে যেখানে পলিথিন মোড়ানো পোস্টার বাধা রয়েছে সেগুলো অপসারণ করতে হবে। কেননা, পলিথিন মোড়ানো পোস্টার পরিবেশ নষ্ট করে। এগুলো সাধারণত পচে না। তাই আমাদের নিজ দায়িত্বে এগুলো অপসারণ করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

চিফ প্রসিকিউটর ‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App