×

সারাদেশ

বীজ বিতরণী অনুষ্ঠানে এমপি নাদেল

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৫ পিএম

বীজ বিতরণী অনুষ্ঠানে এমপি নাদেল

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সরকারের নজরদারি আর প্রণোদনার কারণে কৃষিতে আজ বিপ্লব ঘটেছে। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে হাজীপুর সোসাইটি, কুলাউড়া আয়োজিত উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে কৃষকদের মাঝে বিশিষ্ট জীনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর উদ্ভাবনী পঞ্চব্রীহি ধানের বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, কৃষি আমাদের সমৃদ্ধির হাতিয়ার। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান কৃষির। 

আরো পড়ুন: ঝালকাঠিতে ৮টি গাঁজাগাছ ও ইয়াবাসহ দুইজন আটক

কৃষি নিয়ে সরকার ব্যাপকভাবে গবেষণা করছে এবং গবেষণার মধ্য দিয়ে নতুন নতুন জাত উদ্ভাবন করছে। এর মধ্যে ড. আবেদ চৌধুরীর পঞ্চব্রীহি ধান উদ্ভাবন ব্যতিক্রমী উদ্যোগ। এই ধানের চাষাবাদ সারাদেশে ছড়াতে হবে। 

তিনি আরো বলেন, কৃষি যাতে মানুষের কাছে আকর্ষণীয় হয়, কৃষিকে কিভাবে আরো সাবলীল ও লাভজনক করা যায় তা নিয়ে সরকারও চিন্তাভাবনা করছে। এসময় তিনি কুলাউড়ার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন: গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

সংগঠনের সভাপতি মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সংগঠনের সহসভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান তালুকদার মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক প্রভাষক খালিক উদ্দিন, কোষাধ্যক্ষ একে শামছু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, ব্যবসায়ী আব্দুল মুকিত মুকুল। অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে তিনি পৌরসভার রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ও রাউৎগাঁও ইউনিয়নের নেছা খাতুন মহিলা মাদ্রাসার উদ্বোধন ও প্রতাবী দাখিল মাদ্রাসা মসজিদের উদ্বোধনী এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

চিফ প্রসিকিউটর ‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App