×

সারাদেশ

ববিতে সিঙ্গেল কমিটির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম

ববিতে সিঙ্গেল কমিটির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

‘সিঙ্গেল থাকি, সুস্থ থাকি, ১৪ই ফেব্রুয়ারিকে না বলি’ এই স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিঙ্গেল কমিটির সদস্যরা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সিঙ্গেল কমিটির মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে খেলার মাঠ ও টিএসসি হয়ে মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

এসময় সিঙ্গেল কমিটির সভাপতি মো. শওকত হোসেন বলেন, ‘আমাদের এই আন্দোলন হচ্ছে অশ্লীলতার বিরুদ্ধে। এই ভালোবাসা দিবস শুধু যুগলদের জন্য নয়, এই দিবস সবার জন্য। এই দিনে সকলের জন্য থাকবে ভালোবাসা, আমার নিজের জন্য, পরিবারের জন্য, দেশ ও সমাজের জন্য।’

সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল বলেন, ‘ইদানিং ভালোবাসার নামে যে বেহায়াপনা ও প্রতারণা হচ্ছে তাতে অনেক শিক্ষার্থীই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এজন্য সবাইকে সচেতন করতে আমাদের এই প্রতিরোধ মিছিল।’

সংগঠনের সাবেক সভাপতি মো. হাসিবুর রহমান বলেন, ‘আমরা একটা সময় সিঙ্গেল থেকে ডাবল হব। কাজেই কেউ বেহায়াপনা ও অশ্লীলতা যেন না করে সেজন্য আমাদের এই প্রয়াস।’

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটি ক্যাম্পাসের সকল সিঙ্গেলদের আত্মউন্নয়নে বিভিন্ন ইভেন্টের আয়োজন করে আসছে। কমিটির সকল সদস্য সিঙ্গেল থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গেল কমিটির এমন কার্যক্রমকে অনেকে সাধুবাদ জানালেও অনেকেই আবার এটিকে দেখছেন সন্দেহের চোখে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App