×

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

Icon

অধীর রাজবংশী, শ্রীনগর (মুন্সিগঞ্জ)

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ শ্রীনগরে অজ্ঞাত বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার হাসাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

আরো পড়ুন: দুই বাসের মধ্যে চাপা পড়ে কাউন্টার ম্যানেজার নিহত

পরে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। 

নিহতরা হলেন- বরিশাল রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার কন্যা শিশু মাহিরা মাহি (১০)

শ্রীনগর হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহত কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহির লাশ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

পে স্কেল অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

দ্য ডিসেন্ট এর প্রতিবেদন একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App