×

সারাদেশ

লালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত অন্তত ৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১২:০৮ এএম

লালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত অন্তত ৩০

ছবি: সংগৃহীত

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে একটি ইঞ্জিনের ধাক্কায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) সকালে ইঞ্জিন পরিবর্তন করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট রেলওয়ের স্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম জানান, এ ঘটনায় লোকো সেট বিভাগের চালক গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।

আহত যাত্রী ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিলো। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হয়। নতুন ইঞ্জিনটি এসে ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অন্তত ৩০ জন আহত হন। অনেকের মাথা ফেটে যায়, অনেকে হাত-পায়ে আঘাত পেয়েছেন।

আহতদের লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে দুই নারী যাত্রী মাথা ও হাতে বেশি আঘাত পাওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, চালক ট্রেন নিয়ে ফিরলে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের হামলায় শত শত মার্কিন স্থাপনা ধ্বংস

পেন্টাগনের গোপন প্রতিবেদন ইরানের হামলায় শত শত মার্কিন স্থাপনা ধ্বংস

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে-গুলি করে হত্যা

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে-গুলি করে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App