×

সারাদেশ

সাজেকে নিহত ঈশ্বরগঞ্জের ৫ শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১২ পিএম

সাজেকে নিহত ঈশ্বরগঞ্জের ৫ শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম

ছবি: ভোরের কাগজ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকদের মধ্যে ৫ জনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতরা হলেন, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুরজিথর গ্রামের চান মিয়ার পুত্র তফাজ্জল হোসেন বাবুল মিয়া (২০), নজরুল ইসলামের ছেলে মোহন মিয়া (১৮), হেলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া (২১), গিরিধরপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে শাহ আলম (২৫) ও বড়হিত ইউনয়নের মধ্যপালা গ্রামের রেছত ভুঁইয়ার ছেলে এরশাদ মিয়া (৩৫)।

সরেজমিন শ্রমিক বাবুল ও মোহনের বাড়ি গিয়ে দেখা যায়, নিজ গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের শত শত মানুষ সমবেদনা জানাতে বাড়িতে ভীড় করছেন। পরিবার ও স্বজনদের আহাজারিতে গোটা পরিবেশ ভারী হয়ে উঠছে।

নিহত তফাজ্জল হোসেনের পিতা চান মিয়া (৫৫) ও মোহনের পিতা নজরুল ইসলাম (৬০) জানান, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) পাশের বাড়ির মকবুল হোসেনের ছেলে মোবারক হোসেন বাবুল (৩৫) শ্রীপুরজথর, গিরিধরপুর ও মধ্যপালা থেকে গাড়ি চালকসহ ৫ জন শ্রমিককে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক সীমান্ত সড়কের উদয়পুরে একটি ব্রিজের পাইলিং কাজ করার জন্য ডাম্প ট্রাকে করে নিয়ে যাচ্ছিলো। ট্রাকটি নব্বই ডিগ্রি নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের প্রায় ৪০০ ফুট গভীর খাদে পরে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

এ দুর্ঘটনায় ডাম্প ট্রাক চালক উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী গ্রামের আবুল হাসেমের ছেলে লালন মিয়া (২১) গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী জানান, অদক্ষ চালকের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত তফাজ্জল হোসেনের বোন শেফালী বেগম (৩৫) জানান, জামান ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের কাছ থেকে সাব লীজে ব্রিজের কাজ নেন শ্রীপুরজথর গ্রামের মকবুল হোসেনের ছেলে মোবারক হোসেন বাবুল। সে কাজেই যাচ্ছিলেন তার ভাই।

খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত সাব কন্ট্রাক্টার মোবারক হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জামান ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের সার্বিক সহায়তায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর ও আহতদের চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে গ্রামের মানুষ ও নিহতের স্বজনরা লাশে অপেক্ষায় রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App