×

সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় নানার কবরের পাশে শায়িত পাইলট আসিম জাওয়াদ

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৬:৩৯ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় নানার কবরের পাশে শায়িত পাইলট আসিম জাওয়াদ

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের তৃতীয় জানাজা শেষে মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে নানার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। 

শুক্রবার (১০ মে) দুপুর ৩টার দিকে গার্ড অব অনার শেষে দাফন করা হয় জাওয়াদ রিফাতকে। এসময় আসিম জাওয়াদের বাবাসহ বিমান বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তার অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। 

এর আগে শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ জেলা শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম মাঠে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের জানাজা সম্পন্ন হয়। আর দুপুর পৌনে ১২ টার দিকে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তার মরদেহ নিয়ে অবতরণ করে।

তারও আগে বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটির বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ।

উল্লেখ্য, আসিম জাওয়াদ রিফাতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে। তার বাবা ডা. মোহাম্মদ আমানউল্লাহ একজন চিকিৎসক। আর মা নিলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

‘আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক’

‘আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক’

কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিল ফেসবুক, আসছে নতুন সুবিধা

কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিল ফেসবুক, আসছে নতুন সুবিধা

‘আগামী পাঁচ বছরে এই আসনে আমিই প্রধানমন্ত্রী’

‘আগামী পাঁচ বছরে এই আসনে আমিই প্রধানমন্ত্রী’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App