×

সারাদেশ

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি: ভোরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে চলন্ত সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ সাকিব (১৯) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার জিংলাতলী গোডাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক ধর্মপুর এলাকার মো. বেলাল মিয়ার ছেলে ।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহিনূল ইসলাম বলেন, ঢাকাগামী একটি মালবোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বুঝাইকৃত চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেল্পার মোঃ সাকিব ঘটনাস্থলে মারা যায়। এতে চালকসহ দুইজন আহত হয়েছেন।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী

জামায়াতে আমির আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী

আর্থিক অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

দেওয়ানগঞ্জ আর্থিক অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

কার্যক্রম চালুর আগেই ভেঙে পড়ল ৬৬ লাখের সরকারি ভবন

কার্যক্রম চালুর আগেই ভেঙে পড়ল ৬৬ লাখের সরকারি ভবন

নদীতে গোসল করতে গিয়ে শতবছর বয়সী বৃদ্ধা নিখোঁজ

নদীতে গোসল করতে গিয়ে শতবছর বয়সী বৃদ্ধা নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App