×

সারাদেশ

শেখ হাসিনা ভারতের ডিম পাড়া হাঁস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম

শেখ হাসিনা ভারতের ডিম পাড়া হাঁস

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনা ভারতের একটা ডিম পাড়া হাঁস ছিল এবং বাংলাদেশকে ভারতের একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে পরিচিত করেছিল। 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকারের গোবিন্দাসী টি-রোড এলাকায় অফিস উদ্বোধনকালে নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, ভারতের দালালি করে এই দেশে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করে যে, বিগত ১৬/১৭ বছর গণমানুষের ভোটের অধিকারহরণ, গণহত্যা করেছিল এবং তারাই দেশ থেকে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন। এখনো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা কথা বলে। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি।

শাকিল উজ্জামান বলেন, এই জাতীয় পার্টি বলে তারাসহ আওয়ামী লীগ প্রতি নাাকি দেশের মানুষের ৫০ শতাংশ  মানুষের সমর্থন রয়েছে  । জাতীয় পার্টি ছাত্র আন্দোলনের এই হত্যাকাণ্ডের সব বৈধতা দিয়েছে। আওয়ামী লীগকে যেমন বিচারের আওতায় আনতে হবে, তেমনই তাদের দোসর জাতীয় পার্টিরও বিচার করতে হবে। এই দায় তারা এড়াতে পারবে না। বর্তমানে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির ওপর ভর করছে। তারা বিভিন্ন সময়ে নামে-বেনামে আন্দোলনের নামে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করার চেষ্টা করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App