×

সারাদেশ

নসিমনের ধাক্কায় প্রাণ গেলো ২ মোটরবাইক আরোহীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫ পিএম

নসিমনের ধাক্কায় প্রাণ গেলো ২ মোটরবাইক আরোহীর

ছবি : প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ নসিমনের ধাক্কায় দুই মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বাইক আরেহীদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে আহত হয়েছে মিঠু মিয়া নামে একজন।

এ দুর্ঘটানায় নিহতরা হলেন- সোনারগাঁওয়ের আমগাঁও এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ইসলাম (২৬) ও একই এলাকার উজ্জল মিয়া (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার মিঠু মিয়া।

আহত মিঠু মিয়া জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে সোহান ও উজ্জলকে নিয়ে সোনারগাঁও আমগাঁও এলাকা থেকে নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্দেশে রওনা হন মিঠু। বেলা পৌনে ১২টার দিকে নরসিংদী মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিষিদ্ধ যান নসিমন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি আঞ্চলিক মহাসড়কের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহান মারা যায়। তার মাথা থেকে মগজ আলাদা হয়ে যায়। অপর মোটরসাইকেল আরোহী উজ্জল ও মিঠুকে আশপাশের লোকজন উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন। আর মিঠুকে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন নিষিদ্ধ যান নসিমনটি আটকে রাখলেও চালক পালিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App