×

সারাদেশ

ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে জানিয়েছেন, এ ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না। সবখানে বৈষম্য ও দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর মিলনায়তন মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদলকে সবসময় জ্ঞানভিত্তিক চর্চা ও জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। বিগত বছরগুলোতে তোমরা অনেক ত্যাগ তিতীক্ষা করেছে। মামলা-মোকদ্দমার শিকার হয়েছে। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এখন সু‌যোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন করে গড়তে হবে।

১৯৭৫ সালের আগে আওয়ামী লীগের শাসনব্যবস্থা নিয়ে মহাসচিব বলেন, ’৭৫ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি ও লুটপাট করেছে। দেশকে বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। সেই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন।

বিএনপির এ নেতা বলেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। অনেক ছাত্রকে হত্যা করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ জেলা-উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী

জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

‘গার্মেন্টসে অস্থিরতায় ইন্ধন জোগানো হচ্ছে সীমান্তের ওপার থেকে’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘গার্মেন্টসে অস্থিরতায় ইন্ধন জোগানো হচ্ছে সীমান্তের ওপার থেকে’

শ্রমিক অসন্তোষে ছুটি ঘোষণা ৫২৯ পোশাক কারখানায়

বিজিএমইএর তথ্য শ্রমিক অসন্তোষে ছুটি ঘোষণা ৫২৯ পোশাক কারখানায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App