×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, আহত ২০

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা পৌরসভায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

জানা যায়, আজ দুপুরে পদ্মা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে নড়িয়া যাচ্ছিলো। এ সময় বাসটি ঠান্ডার মোড় এলাকায় আসলে সড়কের দু’পাশে সংস্কার কাজ চলমান থাকায় গাড়ির একটি চাকা খাদে পড়ে বাসটি উল্টে পাশের একটি ডোবায় পড়ে যায়। এতে ড্রাইভারসহ ২০ জন আহত হন। পরবর্তীতে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: দীনেশ ত্রিবেদী

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: দীনেশ ত্রিবেদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App