রাষ্ট্রপতি নির্বাচন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:১৬ পিএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলেও কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় শেষে নির্বাচন কমিশন জানায়, দুই প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবারই ভোট গ্রহণ করা হবে।
আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
রাষ্ট্রপতি নির্বাচনে ৩৫ বছর পর ভোটের আয়োজন হচ্ছে। এর আগে ১৯৯১ সালে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর একাধিকবার ক্ষমতাসীন দলের একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
আরও পড়ুন: অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক
১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইনের বিধান অনুযায়ী এবারও ভোট হবে প্রকাশ্যে। সংসদ সদস্যরা ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে স্বাক্ষরের মাধ্যমে ভোট দেবেন। ভোট শেষে নির্ধারিত ব্যালট বাক্সে তা জমা দেওয়া হবে।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী আমার দুলাভাই, শালী হিসেবে অনেক দাবি আছে’
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যালট পেপারের রং হবে সাদার ওপর কালো ছাপা। নির্বাচনের কার্যক্রম পরিচালনায় নির্বাচন কমিশনের ২০ জন সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। বৈধ ও অবৈধ ভোট যাচাই শেষে নির্বাচনি কর্মকর্তা প্রাথমিক ফল ঘোষণা করবেন। একই দিন ফলাফলের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে দুই প্রার্থী থাকায় নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: পিংক বাসের সেবা নিতে পারবে কি পুরুষরা?
দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হওয়ায় নির্বাচনটি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে। বৃহস্পতিবারের ভোটের পরই জানা যাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে কে যাচ্ছেন।
