×

জাতীয়

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: দীনেশ ত্রিবেদী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০৯ এএম

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: দীনেশ ত্রিবেদী

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের কিছু জটিলতা থাকলেও আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সুফল শেষ পর্যন্ত দুই দেশের সাধারণ মানুষের কাছেই পৌঁছাবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ সফররত ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ভারতীয় হাইকমিশন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তিনি অত্যন্ত চমৎকার একজন জননেতা। বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছি।’ তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমেই তারেক রহমানকে অভিনন্দন জানান এবং ভারত সফরের আমন্ত্রণ জানান।

আরও পড়ুন: চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

ভারতের হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে জানিয়েছেন, দুই দেশের সরকারপ্রধানের দ্রুত বৈঠক হওয়া প্রয়োজন। তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে তাঁর প্রাপ্য মর্যাদা অনুযায়ী সর্বোচ্চ সম্মান জানানো হবে বলেও মোদি আশ্বস্ত করেছেন।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে ছোটখাটো ভুল-বোঝাবুঝি বা বাধা আসতেই পারে। তবে সেজন্য সম্পর্ক ছিন্ন হওয়ার সুযোগ নেই। অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত

তিনি বলেন, দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস। বন্ধু তারাই, যারা একে অপরের সমস্যাগুলো বুঝতে পারে। দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘প্রতিবেশী প্রথম’ নীতির ভিত্তিতেই বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও এখনো সফরের তারিখ বা চূড়ান্ত নিশ্চয়তা পাওয়া যায়নি। বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আরও পড়ুন: অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের বিষয় রয়েছে। এসব বিষয়ে ভারতের অবস্থান জানার অপেক্ষায় রয়েছে ঢাকা।

আরও পড়ুন: নিম্নচাপের প্রভাব, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকে তিনি প্রধানমন্ত্রীকে সপরিবারে দিল্লি সফরের আমন্ত্রণ জানানোর কথা জানান। পরদিনই দিল্লি গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়গুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেন তিনি।

বাণিজ্য বাড়াতে ভিসা সহজ করার দাবি

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার। দুই দেশের বাণিজ্য বাড়লেও তা এখনো কাঠামোগতভাবে ভারসাম্যপূর্ণ নয়। বিদ্যমান বাধা দূর করে ব্যবসা ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে দুই দেশের ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ বাড়বে। চিকিৎসা পর্যটনের পাশাপাশি বেসরকারি খাতেও দুই দেশের ব্যবসায়ীদের নিয়মিত যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের নতুন কৌশল, কিমের দখলে দক্ষিণ কোরিয়া?

সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি বাংলাদেশে তাঁদের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই দেশের মধ্যে আরও বেশি ব্যবসায়িক সুযোগ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App