×

সারাদেশ

৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

ছবি : সংগৃহীত

নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ‍দিকে তাকে আটক করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে তিনি আটক হন বলে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান।

তিনি বলেন, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ রয়েছে। তিনি দাবি করেছেন, সেখানে ৫০ লাখ টাকা রয়েছে।

পুলিশ সুপার বলেন, “আমরা সবার সামনে ব্যাগ খুলব। তাকে সৈয়দপুর থানার হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।”

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা গণনা চলছে। তিনি বলছেন এটা ব্যবসার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

৯৯৯ সেবায় ব্যর্থতা, হাইকোর্টের রুল জারি

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

স্থানীয় নির্বাচন ও রাষ্ট্রপতির আসনে ভোট কবে? জেনে নিন

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App