×

সারাদেশ

সিরাজগঞ্জ

বিএনপি-জামায়াত দ্বন্দ্বে মসজিদে তালা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

বিএনপি-জামায়াত দ্বন্দ্বে মসজিদে তালা

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলায় ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের দ্বন্ধের জেরে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে সেই তালা খুলে দিয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান।

স্থানীয়রা বলেন, ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে মসজিদের ফটকে তালা লাগানো দেখতে পান গ্রামের লোকজন। পরে তারা বাধ্য হয়ে মসজিদের বাইরেই নামাজ পড়েন। দুপুরে সদর থানা পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির উপস্থিতিতে তালা ভেঙে মসজিদ খুলে দেওয়া হয়।

বাগবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাদ্দেস আলী বলেন, ‘৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতের লোকজন এককভাবে মসজিদের কমিটি করে এবং জামায়াত সমর্থিত একজনকে ইমাম হিসেবে নিয়োগ করে। ওই ইমামের কেরাত অনেকেরই পছন্দ না। তাই সংসদ নির্বাচনের পর ওই ইমামকে বদলানোর জন্য চাপ দেয় গ্রামের লোকজন। এরপর ওয়াক্তের নামাজ ওই ইমাম এবং তারাবির নামাজ অন্য ইমামকে দিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম মাস্টারকে আলোচনা করার জন্য বলা হয়। তিনি তাতে রাজি হন। কিন্তু সেক্রেটারি রফিকুল ইসলাম রাজি হননি। এ নিয়ে এলাকায় মারামারিও হয়েছে।’

মোকাদ্দেস আলী বলেন, ‘শনিবার রাতে গ্রামের লোকজনের সিদ্ধান্ত মোতাবেক আমরা অন্য একজন ইমামের ইমামতিতে মাগরিব ও এশার নামাজ পড়েছি। ভোরে ফজরের নামাজ পড়তে এসে দেখি জামায়াতের লোকজন মসজিদে তালা দিয়েছে।’

এ বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা জামায়াতের সমর্থক। মসজিদে কে তালা দিয়েছে তা বলতে পারব না। বিএনপির লোকজনের অপছন্দের কারণে ইমাম আব্দুল হাইকে বাদ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App