×

সারাদেশ

সিলেটে শ্রমিক মারধর

হবিগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

হবিগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

সিলেটে শ্রমিককে মারধরের ঘটনায় হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন হবিগঞ্জের পরিবহন শ্রমিকরা। আর হঠাৎ গণপরিবহন বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এলাকায় যাত্রী ওঠানো নিয়ে হানিফ পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহন বাসের স্টাফের বাগবিতণ্ডা হয়।

পরে বাসটি সিলেটে পৌঁছালে হানিফ পরিবহনের চালক ও স্টাফরা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের এক স্টাফকে মারধর করে গুরুতর আহত করে।

এই ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-শ্রীমঙ্গল, হবিগঞ্জ-মাধবপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ, রোগী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেছে বলে খবর পাওয়া গেছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল অভিযোগ করে বলেন, সিলেটের মালিক সমিতি ত্রাসের রাজত্ব কায়েম করে প্রায় সময় গাড়ি দিয়ে সিলেটের টার্মিনালের মুখ বন্ধ করে দেয় এবং হবিগঞ্জের শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে। এসব অন্যায় ঘটনার স্থায়ী সমাধান প্রয়োজন। আমরা শ্রমিকদের নিয়ে আলোচনায় বসেছি, বিস্তারিত পরে জানাতে পারবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

টেলিগ্রাফের সম্পাদকীয় শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

শেরপুর কারাগার দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App