×

সারাদেশ

বাগেরহাট

সংখ্যালঘু পরিবারের ওপর হামলা-লুটপাট, জমি দখলের অভিযোগ

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট)

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

সংখ্যালঘু পরিবারের ওপর হামলা-লুটপাট, জমি দখলের অভিযোগ

ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর হামলা করে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে। 

সোমবার (৪ মে) সকালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৭ নং রতিয়া রাজাপুর ওয়ার্ডের মৃত হরশিদ ঢালীর ছেলে রবীন্দ্রনাথের ঢালী (৪২)-এর সাথে প্রতিবেশী মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে আব্দুল সোবহান হাওলাদার (৬২)-এর সাথে দীর্ঘদিন বসত জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল।

রবীন্দ্রনাথ ঢালী বলেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল সোবহান হাওলাদার ও তার ছেলেসহ  ৩০ থেকে ৪০ জন আমার বসত ঘরে হামলা করে বসত ঘরের বেড়া চালের টিন ভেঙ্গে ফেলে মূল্যবান জিনিসপত্র সহ নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। এ সময় হামলা চালিয়ে আমার স্ত্রী সীমা, আমার মা দুলালী রানী সহ প্রতিবেশীদের আহত করে।’

খবর পেয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক এবং শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান ঘটনাস্থলে পরিদর্শন করেন। 

শরণখোলা থানার উপ-পরিদর্শক বিনয় কুমার হালদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে তদন্ত করছি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

এদিকে, হিন্দু পরিবারের উপর হামলার অভিযোগের বিষয়ে মৃত আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে সোবহান হাওলাদার ও নাতি মো. মিরাজ হাওলাদার আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের জমি জোরপূর্বক হিন্দু ধর্মের ট্যাগ লাগিয়ে তারা ভোগ দখল করছে। আওয়ামী লীগের আমলে আমাদের ওপর হামলা চালিয়ে এলাকাছাড়া করেছিলো। এখন নাটক করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে হেনস্তা করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App