×

সারাদেশ

ঢাকায় অপহরণের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ মিলল হবিগঞ্জে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

ঢাকায় অপহরণের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ মিলল হবিগঞ্জে

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে অপহরণের শিকার এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে অর্ধগলিত মরদেহটি ঢাকা-সিলেট মহাসড়কে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত মো. ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। পরে তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা করেন।

এ ঘটনায় পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App