×

সারাদেশ

প্রচার-প্রচারণায় আ.লীগ দৃশ্যমান, নীরব বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ১১:৩৭ এএম

প্রচার-প্রচারণায় আ.লীগ দৃশ্যমান, নীরব বিএনপি
নির্বাচনকে সামনে রেখে রামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় উৎসবমুখর ও সরগম হয়ে উঠেছে। এ নির্বাচনে ৪ জন মেয়র ও ৬৮ জন কাউন্সিলর প্রার্থী গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে পৌর এলাকার নিজ নিজ ওয়ার্ডে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন গ্রাম-মহল্লার দ্বারে দ্বারে। পৌরসভার সব ওয়ার্ড ও হাটবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রার্থীদের প্রতীকসংবলিত পোস্টারে ছেয়ে গেছে। হাটবাজারে চায়ের দোকান থেকে শুরু করে শহরের বিভিন্ন অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় এখন শুধু নির্বাচনী আলোচনা। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী উৎফুল্ল মেজাজে রয়েছেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী শোডাউন, উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ভোটাদের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রেখেছেন। অপরদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী বাচ্চু গোপনে আড়ালে আবডালে থেকে ডুব সাঁতারের মতো নীরবে দলীয় নেতাকর্মীদের নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে ধানের শীষ প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজি মো. মহসিন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রচার-প্রচারণা শুধু শহরে মাইকিং ও পোস্টার সাঁটানো ছাড়া কোনো গণসংযোগ দেখা যায়নি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী দলের পৌর সহসভাপতি জাকির হোসেন দেওয়ান হাতপাখা প্রতীকে মাইকিং শহরে মাইকিং ও পোস্টার সাঁটিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ মেয়র প্রার্থী বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বলেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমিসহ ৪ জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। এদের মধ্য থেকে কেন্দ্রীয়ভাবে দল আমাকে মনোনয়ন দেয়ায় আমি খুবই আনন্দিত এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। গত ৫ বছরে আমি মেয়র থাকা অবস্থায় রামগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করেছি। পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, হাটবাজারের স্থাপনা, পানি সরবরাহ, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে। আমি শতভাগ আশাবাদী এবারো নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হব। বিজয়ী হলে রামগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মাধ্যমে মডেল পৌরসভায় রূপান্তরিত করার চেষ্টা করব। তাছাড়া পৌরসভার নাগরিক সেবার মান বাড়াতে পৌর ট্যাক্স, ট্রেড লাইন্সেসসহ নানা ক্ষেত্রে সেবা যেন আরো ভালো হয় সে দিকে বিচক্ষণ দৃষ্টি থাকবে আমার। আমি পৌরবাসীর কাছে দোয়া প্রার্থনা করি । তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এ আমার দৃঢ় বিশ্বাস। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী পৌর বিএপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী বাচ্চু বলেন, আমাদের দলীয় নেতাকর্মীরা অনেকে রাজনৈতিক মামলার কবলে পড়ে গ্রেপ্তারের ভয়ে এলাকায় ছাড়া। অনেকে গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন। এ অবস্থায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকটা ফাঁকা মাঠে গোল দেয়ার অপেক্ষায় আছেন। এ পৌরসভা নির্বাচনে রামগঞ্জ পৌরসভা বিএনপির সব ওয়ার্ডের নেতাকর্মী আমার সঙ্গে আছেন। আমি কিছুসংখ্যক নেতাকর্মীকে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হয় আমি ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। আমি সৎ, আদর্শ ন্যায়নীতি ও স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি। পৌর এলাকার জনগণের কারো সঙ্গে আমার কোনো দ্ব›দ্ব-বিবাদ নেই। তাই আমাদের ভোটাররা যদি ঠিকমতো কেন্দ্রে যেতে পারেন এবং সঠিক উপায়ে ভোট প্রদান করতে পারেন আমি বিজয় হব বলে আশাবাদী। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী হাজি মো. মহসিন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জাকির হোসেন দেওয়ানকে নির্বাচনী গণসংযোগে তেমন দেখা যাচ্ছে না। শুধু শহরে চলছে প্রচার মাইকিং। এছাড়া শহরের সর্বত্র দেখা গেছে নৌকা, ধানের শীষ, লাঙ্গল ও হাতপাখা প্রতীকসহ ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের সাঁটানো পোস্টার। উপজেলা নির্বাচন অফিসের নির্বাচন অফিসার মোহাম্মদ আবু তাহের জানান, আগামী ৩০ জানুয়ারি রামগঞ্জ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চলছে। রামগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ২৬ হাজার ৫৪২ জন ভোটার, ১৪টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এ পর্যন্ত কোনো প্রার্থী আমাদের কাছে অভিযোগ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App