×

সারাদেশ

স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ০৪:৪২ পিএম

স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

ছবি: ওবায়দুল ইসলাম রবি

রাজশাহীর চারঘাট সীমান্তবর্তী বাঘা উপজেলার মীরগঞ্জে ধারালো ব্লেড দিয় স্বামীর গোপন অঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী। দ্রুত চিকিৎসেবা দেয়ার জন্য স্ত্রী ও তার সহযোগীরা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে পালিয়ে যায়।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শোয়েব, মৌসুমী এবং উপস্থিত চিকিৎসক সহযোগীরা ভোরের কাগজকে বলেন, শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ৩ জন নারী পলান (৩২) নামের এক ব্যক্তিকে চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তির গোপন অঙ্গ ৯০ শতাংশ কেটে দেয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত পলান নাটের জেলার গালিমপুর বাগাতিপাড়া গ্রামের জামালের ছেলে। তার দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আহত ব্যক্তি রাজশাহী বাঘা উপজেলার মীরগঞ্জের হরিরামপুর গ্রামের খদিজাকে (৪০) কে বিয়ে করে। সে তাঁর দ্বিতীয় স্ত্রী। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে সে তার নিজ জেলা নাটোর থেকে ২য় স্ত্রীর বাড়িতে আসে। শুক্রবার ভোরের দিকে তাঁর অজানতে দ্বিতীয় স্ত্রী খাদেজা একটি ধারালো ব্লেড দিয়ে পলানের গোপন অঙ্গ কেটে দেয়। পরে অপরাধী নিজেই বাড়ির নিকটবর্তী চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বলে জানায় আহত পলান।

আহতের বাবা জামাল এবং মামা নুর হোসেন বলেন, পলান পেশায় একজন সবজি ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকালে সে তার ২য় স্ত্রী খাদেজার কাছে আসে। কিন্ত শুক্রবার সকালে স্ত্রী পলানের গোপন অঙ্গ কর্তন হওয়ার সংবাদ শুনতে পায়। পরিবারের পক্ষ থেকে ওই অপরাধীর স্ত্রীর কঠোর শাস্তির দাবি করেছ।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App