×

সারাদেশ

দিনে-দুপুরে ঘরে ঢুকে বন্ধুকে জবাই করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১০:২১ পিএম

সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর এলাকায় দিন-দুপুরে ঘরে ঢুকে বন্ধুকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। শনিবার (১০ এপ্রিল) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার পর ঘাতক সাগর হোসেন তার বাবাকে এ খবর জানায়। নিহত বন্ধু সালাউদ্দিনের লাশ বের করে আনার জন্য বলে। আত্মস্বীকৃত হত্যাকারী সাগর হোসেন (১৫) শহরের রসুলপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে।

নিহত সালাহউদ্দীন আহমেদ (১৪) সাতক্ষীরা সদরের কাশেমপুর মালিপাড়া গ্রামের শাহজান আলী ওরফে বাবু সরদারের ছেলে।

নিহত সালাউদ্দিনের বাবা শাহজাহান আলীর বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু ইজিবাইক চালক সালাউদ্দিন আহমেদের ঘরে ঢোকে। এক পর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এরপর সে বাড়িতে যেয়ে তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়। নিহত সালাউদ্দিন বাড়ির একটি কক্ষে একাই থাকতো।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহত সালাউদ্দিন ও তার ঘাতক বন্ধু সাগর হোসেন দুজনেই ছিল মাদকাসক্ত। তারা মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে একটি ইজিবাইক বেচাকেনা নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ চলছিল। এর কোন একটি কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। এ ঘটনার পর ঘাতক সাগর ও তার বাবা পলাতক রয়েছে।

তবে এ ঘটনায় পুলিশ রসুলপুর গ্রামের রফিক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত সালাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করল মন্ত্রণালয়

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

দুই ঘণ্টা পর বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App