×

সারাদেশ

কুমিল্লায় রিকশাকে পাথর বোঝাই ট্রাকের চাপা, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:২০ এএম

কুমিল্লার ময়নামতিতে পাথর বোঝাই একটি ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছে। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লার মুখি পাথর বোঝাই একটি ট্রাক এক‌ইমুখী একটি রিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় রিক্সা চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামের রিকশাচালক ইসমাইল হোসেন সাগর, হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকার যাত্রী আব্দুল আহাদ, অপর এক জনের পরিচয় এখনো জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক, ট্রাকের চালক ও হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App