×

সারাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল, বন্ধ যান চলাচল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৮:১৫ এএম

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল, বন্ধ যান চলাচল

সোমবার রাতে চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভারে ফাটল দেখা দেওয়ার পর যান চলাচল বন্ধ করে দেওয় হয়েছে

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে এম এ মান্নান ফ্লাইওভার র‍্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। নগরের আরাকান সড়কমুখী র‍্যাম্পের পিলারে এ ফাটল হয়েছে। দুর্ঘটনা এড়াতে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ফ্লাইওভারের এ অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

উড়ালসড়কের ফাটলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান রাতে বলেন, বহদ্দারহাটে ফ্লাইওভারে ফাটলের বিষয়টি সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) জানানো হয়েছে। তারা সকালে এসে করণীয় নির্ধারণ করবে।

ফ্লাইওভারের নিচের রাস্তার ভাসমান দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। ফাটলের বিষয়টি সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে জানানো হয়েছে। মঙ্গলবার সিটি করপোরেশন ও সিডিএর প্রকৌশলীরা এ ব্যাপারে বৈঠক করবেন বলে মেয়র জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App