×

ক্রিকেট

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো বিলুপ্ত ঘোষণা করেছে বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:৪১ পিএম

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো বিলুপ্ত ঘোষণা করেছে বিসিবি

ছবি: সংগৃহীত

তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর, তৃতীয় বোর্ডসভায় তিনটি আঞ্চলিক ক্রিকেট সংস্থার বিলুপ্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৪ মে) তৃতীয় বোর্ডসভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এই তিন বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ মে) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল।

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ জানানো না হলেও, নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে ওই নোটিশে।

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো, জেলা প্রশাসকেরা এই মনোনয়ন দেন। ক্যাটাগরি–২ অনুযায়ী ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ৭৬টি ক্লাব, সব কটি ক্লাব থেকে একজন করে কাউন্সিলর হন। আর ক্যাটাগরি–৩ এ আছে সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা।

জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন করতে চাওয়ার কথা আগেই জানিয়েছিলেন সভাপতি তামিম। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় কমিটি গঠন

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় কমিটি গঠন

নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে ডিসিদের নির্দেশ

নদী ও খাল অবৈধ দখলমুক্ত করতে ডিসিদের নির্দেশ

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, ১০০ আসন ‘লুটের’ অভিযোগ

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, ১০০ আসন ‘লুটের’ অভিযোগ

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক করতে হবে

পরিবেশ মন্ত্রী বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক করতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App