×

ক্রিকেট

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

ছবি : সংগৃহীত

ক্রিকেট ইতিহাসে বিরল এক ফাইনালের সাক্ষী হলো গ্লোবাল সুপার লিগ। মাত্র ৮৫ রান করেও শিরোপা জিতে ইতিহাস গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস অলআউট হয়ে যায় ৭৯ রানে। ফলে মাত্র ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে শিরোপা নিজেদের করে নেয় গায়ানা।

ফাইনালে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গায়ানা। ইনিংসের নবম ওভারের আগেই ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা হয় মাত্র ২৯ রান। ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, শিমরন হেটমায়ার এবং আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবির মতো অভিজ্ঞ ব্যাটাররা ব্যর্থ হন।

গায়ানার ব্যাটিং ধসে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডল। নিখুঁত লাইন-লেংথে বোলিং করে চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। তাঁর বোলিংয়ে সহজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইউনিকর্নস। তবে শেষদিকে ডোয়েন প্রিটোরিয়াসের ১৭, ম্যাথিউ ফোর্ডের ২৮ এবং ইমরান তাহিরের ১১ রানে কোনোভাবে ৮৫ রানে পৌঁছায় গায়ানা।

আরো পড়ুন : আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও অলিভার পিকের ৩১ রানে ম্যাচের নিয়ন্ত্রণে চলে আসে সান ফ্রান্সিসকো। ২৮ রানে ৩ উইকেট হারানোর পর দলটি ৫০ রান পর্যন্ত নির্বিঘ্নে এগিয়ে যায়। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৩ রান থেকে মাত্র ৫৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে ইউনিকর্নসের ব্যাটিং। এ সময় মোহাম্মদ নবি তিনটি এবং ইমরান তাহির দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচে গায়ানাকে ফিরিয়ে আনেন।

শেষদিকে পিটার সিডল অপরাজিত ১৩ রান করলেও অন্য প্রান্তে কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে না পারায় ৭৯ রানেই গুটিয়ে যায় সান ফ্রান্সিসকোর ইনিংস।

এই জয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে আগে ব্যাট করে সর্বনিম্ন রান করে জয়ের নতুন রেকর্ড এটি। এর আগে ২০২০ সালের বিগ ব্যাশ ফাইনালে ১১৬ রান করে জয়ের রেকর্ড ছিল সিডনি সিক্সার্সের।

এ ছাড়া টি-টোয়েন্টি ইতিহাসে কোনো টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের কমে অলআউট হয়েও শিরোপা জেতা প্রথম দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে গায়ানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধু- হারিয়ে না যাওয়া এক ঠিকানা

বন্ধু- হারিয়ে না যাওয়া এক ঠিকানা

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App