×

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় আলো ছড়িয়েই সিপিএলে জায়গা করে নিলেন মিরাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

অস্ট্রেলিয়ায় আলো ছড়িয়েই সিপিএলে জায়গা করে নিলেন মিরাজ

ছবি: সংগৃহীত

দুই ফরম্যাটের ক্রিকেটে হয়তো খুব বেশি মিল নেই। তবে সেই মিলই খুঁজে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিং দেখে তাকে দলে নিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজিটি।

জাতীয় দলের ব্যস্ততার কারণে সিপিএলের শেষদিকে খেলতে পারবেন না মোহাম্মদ নবী—এটি আগেই জানত গায়ানা। তাই টুর্নামেন্টে দারুণ শুরু করা দলটি অভিজ্ঞ এই অলরাউন্ডারের বিকল্প খুঁজছিল। সেই সময়ই তাদের নজরে আসেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে আলো ছড়ানো মিরাজ।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেছিলেন মিরাজ। ৬৬ রান খরচায় নিয়েছিলেন ৫ উইকেট। গায়ানার টিম ম্যানেজমেন্টের নজর কাড়ার পেছনে সেই পারফরম্যান্সই বড় কারণ হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

নবীর বদলি হিসেবে তাই মিরাজকেই বেছে নেয় গায়ানা। সুযোগ পেয়েই প্রথম দুই ম্যাচে আস্থার পূর্ণ প্রতিদান দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই স্পিনিং অলরাউন্ডার। প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ২৩ রানে শিকার করেন ৪ উইকেট।

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন মিরাজ। ম্যাচ শেষে গায়ানার অধিনায়ক ইমরান তাহিরকে প্রশ্ন করা হয়, মিরাজের এমন পারফরম্যান্সের পর নবীর অভাব কি আর বোধ করছেন তিনি?

নবীর প্রতি পূর্ণ সম্মান রেখেই মিরাজের প্রশংসা করেন তাহির।

‘নবীকে অবশ্যই মিস করি। আমাদের দলের বড় একটি অংশ ছিল সে। তবে মেহেদী (মিরাজ) সত্যিই খুব ভালো করছে। অস্ট্রেলিয়া সফরে সে দারুণ বোলিং করেছে, যা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আন্তর্জাতিক মঞ্চেও সে দীর্ঘদিন ধরে পারফর্ম করে আসছে।’

মিরাজের শুরুটা যেভাবে হয়েছে, তাতে সন্তুষ্টির কথাও জানান গায়ানা অধিনায়ক। তিনি বলেন, ‘সে এসেই যেভাবে বোলিং করছে, তাতে আমি সত্যিই খুব খুশি। গুরুত্বপূর্ণ উইকেটগুলো যেভাবে নিয়েছে, তা অসাধারণ।’

তাহির আরও বলেন, ‘আমি আগেও বলেছি, কেউ যখন কোনো খেলায় আন্তর্জাতিক পর্যায়ে খেলে এবং তার সামনে এমন সুযোগ আসে—এরকম চমৎকার একটি জাতির (গায়ানা) প্রতিনিধিত্ব করার সুযোগ আসে—তখন সেটি নেওয়া উচিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

নদীগর্ভে গুচ্ছগ্রামের অধিকাংশ ঘরবাড়ি, আশ্রয়ের দাবি

নদীগর্ভে গুচ্ছগ্রামের অধিকাংশ ঘরবাড়ি, আশ্রয়ের দাবি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত

আগুনে বিধবার সর্বস্ব পুড়ে ছাই, রক্ষা পায়নি ছেলের বিয়ের টাকা-গহনাও

আগুনে বিধবার সর্বস্ব পুড়ে ছাই, রক্ষা পায়নি ছেলের বিয়ের টাকা-গহনাও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App