×

অপরাধ

সরিষাবাড়ীতে কবর থেকে কঙ্কাল চুরি: চোর চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৮ পিএম

সরিষাবাড়ীতে কবর থেকে কঙ্কাল চুরি: চোর চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

শুক্রবার জামালপুরের সরিষাবাড়িতে কঙ্কাল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে গ্রামবাসী

জামালপুরের সরিষাবাড়ীতে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ মাঠে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা জানান, পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে গত শুক্রবার গভীর রাতে ওই গ্রামের জহুরুল ইসলামের পাঁচ বছরের মেয়ে জহুরা খাতুন ও আব্দুল বারেকের ১০ বছরের ছেলে শামীম মিয়ার কঙ্কাল চুরি হয়। ঘটনার তিনদিন পর ২৪ জানুয়ারি এলাকাবাসী কঙ্কাল চোর চক্রের সদস্য একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শেখ ফরিদ বাবুকে (২৪) আটক করে পুলিশে দেয়। কিন্তু পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এমনকি কঙ্কাল চুরির প্রত্যক্ষদর্শী সাগর আলীর ছেলে মোহাম্মদ আলীকেও (১৪) ৫৪ ধারায় পুলিশ চালান দেয়।

এ ঘটনায় জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলেও কঙ্কাল দুটি উদ্ধার ও ঘটনার কোনো সূত্র বের করতে পারেনি পুলিশ। উল্টো আসামির পরিবার মামলার বাদী ও মসজিদ কমিটির লোকদের নানা হুমকি দিচ্ছে। এসময় বক্তারা কঙ্কাল চুরির কারণ শনাক্তের জন্য আটক চোরদের জিজ্ঞাসাবাদ ও এই চক্রের সব সদস্যদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পোগলদিঘা উত্তর পাড়া জামে মসজিদ কমিটির সহ-সভাপতি প্রভাষক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক লিটন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রিপন মেলেটারি, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, মসজিদের খতিব আব্দুর রহমান। এতে মসজিদ ও সামাজিক কবরস্থান সংশ্লিষ্ট এলাকায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App