×

অপরাধ

শ্রীনগরে বৈদ্যুতিক তার চুরি, সাবেক চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৯:০৯ পিএম

শ্রীনগরে বৈদ্যুতিক তার চুরি, সাবেক চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরির ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জের বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে এম এ নাদিমকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে তাকে উপজেলার হাঁসাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এম এ নাদিম দক্ষিন কেরাণীগঞ্জের বাস্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত লিয়াকত আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৩১ ডিসেম্বর রাতে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন ক্রটির স্থান চিহ্নিত করতে নামে। এ সময় তারা দেখতে পান হাঁসাড়া কুমারপাড়া এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড কেবল লাইনের সংযোগস্থল থেকে ৩০ মিটার ক্যাবল চোরেরা কেটে নিয়ে যাচ্ছে।

এ সময় পল্লী বিদ্যুতের লোকজনের ধাওয়ায় সংঘবদ্ধ চোরেরা বৈদ্যুতিক তার নিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি এফজেট (ঢাকা মেট্টো ল ৬১-৭৩২৯) মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭১ হাজার টাকা। এই ঘটনায় শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান খান বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এর পরপরই তদন্তে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তায় শ্রীনগর থানা পুলিশ মঙ্গলবার বেলা ১১ টার দিকে হাঁসাড়া এলাকা থেকে এম এ নাদিমকে গ্রেপ্তার করে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য জানান, আসামিকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

ডিএমপির তিন সহকারী কমিশনারকে পদায়ন

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App