×

অপরাধ

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরেক মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরেক মামলা

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি : সংগৃহীত

২০১৩ সালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির দলীয় কর্মসূচিতে গেলে সুপ্রীম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী গোলম মোহাম্মদ রাব্বানী ওরফে নয়ন বাঙ্গালীর ওপর হামলার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতের ভুক্তভোগীর মা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম মেহেরুন্নেসা হক বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মইনুল ইসলাম অপু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুইটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলো।

আরো পড়ুন : শেখ হাসিনা-বেনজীরসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

এ মামলার বাকি আসামিরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভোলা-৩ আসনের সাবেক এমপি সূর নবী শাওন, ঢাকা-৬ আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লাহ, কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি মুজিবুল হক, সাবেক ডিবি প্রধান কৃষ্ণপদ রায়, সৈয়দ বজলুল করিম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, শাহবাগ থানার সাবেক ওসি নাসির ও মুজিবল হকের সহকারী আলমগীর কবির মজুমদার। এছাড়া আরো অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে জানা যায়, ২০১৩ সালে ২২ নভেম্বর ঢাকা প্রেসক্লাবে বিএনপির দলীয় কর্মসূচী শেষে নয়ন বাঙালির নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাব থেকে শাহবাগের দিকে অগ্রসর হলে মৎস্য ভবনের মোড়ে পূর্ব পরিকল্পিতভাবে তৎকালীন শাহবাগ থানার ওসি নাসির ও যুবলীগ নেতা সম্রাটের নেতৃত্ব পুলিশবাহিনী ভুক্তভোগী নয়ন বাঙ্গালীর উপর অতর্কিত হামলা চালায়। যা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। সে খবর সব গণমাধ্যমে একযোগে প্রকাশিত হয়েছে। বর্তমানে নয়ন বাঙ্গালী দেশের বাইরে চিকিৎসাধীন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭/৩২৫/৩২৬/৩০৭/১০৯ ধারায় অভিযোগ করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App