×

অপরাধ

আমাকে হাতকড়া পরাবেন না: শাহজাহান খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

আমাকে হাতকড়া পরাবেন না: শাহজাহান খান

সাবেক মন্ত্রী শাহজাহান খান। ছবি : সংগৃহীত

নতুন ৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপসহ ৮ জনকে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামিক্ষের আইনজীবী জানান, শুনানিতে এজলাসে দাঁড়িয়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের হাতে হাতকড়া না পরানোর আর্জি জানিয়েছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, বিচারকের অনুমতি নিয়ে শাহজাহান খান বলেন আমার বাবা, দাদাসহ আমাদের পরিবারের ৬ জন মুক্তিযোদ্ধা। আমার বাবা ৩ বারের এমপি ছিলেন। আমি আট বারের এমপি ছিলাম। মন্ত্রীর দায়িত্বও পালন করেছি। বঙ্গবন্ধু হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধীদেরও হাতকড়া পরানো হয়নি। আমাকে যাতে হাতকড়া পরতে না হয়।

আরো পড়ুন : ফের রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম

এসময় বিরোধিতা করে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আমরা আগে দেখেছি, অনেক মন্ত্রী ও এমপিকে ডান্ডা বেড়ি পরিয়ে সিঁড়ি দিয়ে সাত ও আট তলায় উঠানো হয়েছে। ওনারা ক্ষমতায় থাকতে এটা করেছেন।

যাত্রাবাড়ি থানার রফিকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আহমদ হোসেনকে, পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রেজাউল করিম, কবির হোসেন মিঠুকে। এছাড়া মিরপুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।

এর আগে তারা প্রত্যেকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ডে ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App