×

অপরাধ

এএসপি আলেপ উদ্দিন রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

এএসপি আলেপ উদ্দিন রিমান্ডে

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান এ আদেশ দেন। 

এদিন যাত্রাবাড়ী থানার পুলিশ আলেপ উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আলেপের পরিবারের অভিযোগ, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে গত মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে আলেপ উদ্দিনকে তুলে নেয়া হয়। এরপর থেকে তার আর খোঁজ পাননি তারা।

সূত্র জানায়, আলেপ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ঢাকায় আনা হয়। পরে বিগত সরকারের হয়ে বিভিন্ন অপকর্মের তথ্য মিললে তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

আলেপ উদ্দিন পুলিশের ৩১তম বিসিএস কর্মকর্তা। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App