×

অপরাধ

বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

‎পিরোজপুরের ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি, মো. আলীম খান (৪৯) নামে

সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন ইট সলিং রাস্তার সামনে যায় গোয়েন্দা দল। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালাতে গেলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, তার বসতঘরের নিজ শোবার ঘরের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান বলেন, ‘গত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ মো. আলীম খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App