×

অপরাধ

কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইবির সমাজকল্যাণ বিভাগের প্রধানের

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম

কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইবির সমাজকল্যাণ বিভাগের প্রধানের

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীর ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আরএমও ডা. ইমাম হোসাইন।

জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে ছুরিকাঘাত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফজলুর রহমান নামে এক কর্মচারী। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে আত্মহত্যার চেষ্টা অবস্থায় দেখেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App