×

অপরাধ

বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), মিরপুর বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার পর মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সোহেল রানা ও মো. হানিফ।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে মিরপুর মডেল থানার মিরপুর-২ এর এফ ব্লকে লাভ রোড এলাকায় অস্ত্রধারী এক ব্যক্তি অবস্থান করছে। পরে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় সোহেল ও হানিফকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের দেহ তল্লাশি করে হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App