×

অপরাধ

লাকসামে আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩৪ পিএম

লাকসামে আওয়ামী লীগের ১৬ কর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) গ্রেপ্তারদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী।

কামরুন্নাহার লাইলী জানান, শুক্রবার (১২ জুন) বিকালে হাউসিং এলাকা, লাকসাম পৌর শহরে জংশন, পশ্চিমগাঁওসহ উপজেলার বিভিন্ন স্থানে মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। 

অন্যদিকে, গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা পুলিশের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের অভিযোগ, সন্তানদের রাস্তায় চলাচলের সময় বিনা অপরাধে আটক করে ছাত্রলীগের কর্মী হিসেবে মামলায় জড়ানো হচ্ছে। 

গ্রেপ্তার ১৬ জনকে প্রিজনভ্যানে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App